28 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

দেখা করতে চাইলেন মিঠুন, উল্টো অভিনেতার বাড়িতে হাজির মুখ্যমন্ত্রী

জনপ্রিয়
মিঠুন চক্রবর্তী–র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার নিউটাউনে অভিনেতার বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেন তিনি।
বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর অসুস্থ শরীর নিয়েও দলীয় প্রচারণায় মিঠুন চক্রবর্তীর ভূমিকার প্রশংসা করেন শুভেন্দু। তিনি বলেন, “মিঠুনদা বলেছিলেন দেখা করতে চান। আমি বলেছিলাম, আপনি কেন আসবেন? আপনার তৈরি করা মুখ্যমন্ত্রীই আপনার সঙ্গে দেখা করতে আসবে।”
নতুন মুখ্যমন্ত্রী আরও বলেন, নির্বাচনের আগে দীর্ঘ সময় ধরে সভা, রোড শো ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন মিঠুন। তার দাবি, পশ্চিমবঙ্গে বিজেপির এই সাফল্যের নেপথ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই বর্ষীয়ান অভিনেতার।
শুভেন্দুর মুখে এমন প্রশংসা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন মিঠুন চক্রবর্তী। তিনি শুভেন্দুকে আলিঙ্গন করেন এবং বলেন, “আমি গ্যারান্টি দিয়ে বলছি, শুভেন্দুর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারেন না।”
মিঠুন আরও বলেন, শপথ নেওয়ার পর থেকেই শুভেন্দু কাজ শুরু করেছেন এবং ভবিষ্যতে তিনি আরও বড় লড়াইয়ে নেতৃত্ব দেবেন। নিজের অবস্থান প্রসঙ্গে অভিনেতা বলেন, “আমি তো আছি পেছনে।”
- Advertisement -spot_img
সর্বশেষ

ফেসবুক পোস্টের পরই বদলি আদেশে বড় মোড়! ঢাকায় গণপূর্তের দুই নেতা

গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের বদলিতে লটারি পদ্ধতি নিয়ে তৈরি হয়েছে নতুন করে আলোচনা। কিছুদিন আগে বেশ আয়োজন করে লটারির মাধ্যমে...