তারেক রহমান–এর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শুরু হয়েছে।
সোমবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পরিকল্পনা কমিশন–এর মিলনায়তনে এ সভা শুরু হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে।
সভায় ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। উন্নয়ন প্রকল্পের অগ্রাধিকার, বরাদ্দ এবং বাস্তবায়ন পরিকল্পনাও আলোচনায় গুরুত্ব পাবে বলে জানা গেছে।
এনইসি সভা শেষে এ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।