32.7 C
Dhaka
বুধবার, মে ২০, ২০২৬

বড় দুঃসংবাদ দিলেন ‘নাগিন’ খ্যাত অভিনেত্রী, গোপনীয়তা রক্ষার অনুরোধ

জনপ্রিয়
মৌনি রায় ও তার স্বামী সুরজ নাম্বিয়ার আনুষ্ঠানিকভাবে আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। দীর্ঘদিনের বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক যৌথ পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তারা।
বুধবার ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে মৌনি রায় লেখেন, তাদের ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত ও অনধিকারচর্চামূলক মনোযোগে তারা হতাশ। তাই পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং বিষয়টি ব্যক্তিগতভাবে সামাল দেওয়ার জন্য সময় নিচ্ছেন।
তিনি আরও জানান, সম্পর্কের ইতি টানলেও দুজনের বন্ধুত্ব ও স্মৃতিগুলো সবসময় বিশেষ হয়ে থাকবে।
গণমাধ্যম ও ভক্তদের প্রতি অনুরোধ জানিয়ে অভিনেত্রী বলেন, তাদের ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদাকে সম্মান জানানো হোক এবং তাকে বা সুরজকে ঘিরে কোনো ভিত্তিহীন গল্প বা গুজব ছড়ানো না হয়।
পোস্টের ক্যাপশনেও তিনি লেখেন, এই কঠিন সময়ে তারা কিছু ব্যক্তিগত সময় চান এবং গণমাধ্যমকে অতিরঞ্জিত সংবাদ প্রকাশ না করার আহ্বান জানান।
উল্লেখ্য, ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত জনপ্রিয় টিভি সিরিজ নাগিন–এর প্রথম দুটি সিজনে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান মৌনি রায়। ধারাবাহিকটিতে ‘ইচ্ছাধারী নাগিন’ চরিত্রে তার অভিনয় ভারত ও বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল।
- Advertisement -spot_img
সর্বশেষ

সালমানের ‘শার্টলেস’ লুকে মুগ্ধ সঙ্গীতা, নেটদুনিয়ায় নতুন চর্চা

একসময় সালমান খান ও সঙ্গীতা বিজলানি-র প্রেমের সম্পর্ক ছিল বলিউডের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। আশি ও নব্বইয়ের দশকে তাঁদের...