| Your Ads Here 100x100 |
|---|
অনিথা রাধাকৃষ্ণন দাবি করেছেন, বিজয় থালাপতি–এর নেতৃত্বাধীন তামিলগা ভেট্ট্রি কাজাগম (টিভিকে) সরকার ছয় মাসের বেশি টিকবে না।
রোববার দক্ষিণ তামিলনাড়ু–তে এক দলীয় অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে দ্রাবিড়া মুন্নেত্র কাজাগম (ডিএমকে)-এর জ্যেষ্ঠ নেতা রাধাকৃষ্ণন বলেন, বর্তমান সরকার আর মাত্র কয়েক মাস টিকবে এবং এরপর আবারও এম কে স্ট্যালিন মুখ্যমন্ত্রী হবেন।
তিনি টিভিকে নেতা আধব অর্জুন–কে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, সাহস থাকলে বিধায়ক পদ ছেড়ে তিরুচেন্দুরে তার বিরুদ্ধে নির্বাচন করতে।
রাধাকৃষ্ণনের ভাষায়, “এটা আমাদের এলাকা। এখানে আমরা সবাইকে হারাতে পারি।” উল্লেখ্য, তিরুচেন্দুর আসনটি দীর্ঘদিন ধরেই তার রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত।
সাম্প্রতিক নির্বাচনে স্ট্যালিন তার শক্ত ঘাঁটি কোলাথুর আসনে পরাজিত হওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি। সেখানে জয়ী হন সাবেক ডিএমকে নেতা ভি এস বাবু, যিনি পরে বিজয়ের দলে যোগ দেন।
তবে এসব মন্তব্যের বিষয়ে এখন পর্যন্ত বিজয়ের কার্যালয়, টিভিকে বা আধব অর্জুনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে টিভিকে বড় চমক দেখিয়ে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসনে জয় পায়। পরে কংগ্রেস ও বাম দলগুলোর সমর্থনে সরকার গঠন করে দলটি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আস্থাভোটেও সহজ জয় পান বিজয় থালাপতি।

