32.7 C
Dhaka
বুধবার, মে ২০, ২০২৬

র‍্যাবের নাম পরিবর্তনের চিন্তা করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

জনপ্রিয়
সোমবার রাজধানীর কুর্মিটোলায় র‍্যাব সদর দপ্তরে বাহিনীটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
তিনি জানান, র‍্যাবের জন্য নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন আইনে বাহিনীটির জবাবদিহিতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা যদি এলিট ফোর্স হিসেবে নতুন কোনো বাহিনী রিনেমড করি বা রেইজ করি, তাহলে হয়তো যুক্তরাষ্ট্র তাদের নিষেধাজ্ঞার বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে।”
উল্লেখ্য, ২০২১ সালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র র‍্যাবের কয়েকজন সাবেক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতে কিছু কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে প্রতিষ্ঠান হিসেবে র‍্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি মনে করেন, কোনো প্রতিষ্ঠানের দায় পুরোপুরি কয়েকজন ব্যক্তির কর্মকাণ্ডের ওপর চাপানো উচিত নয়।
তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকারের সময় বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছিল বলে অভিযোগ রয়েছে। সেই প্রেক্ষাপটেই র‍্যাবের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসে বলে মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে র‍্যাব অনুযায়ী পরিচালিত হচ্ছে। তবে আলাদা এলিট ফোর্সের জন্য পৃথক আইন করা হবে, যেখানে বাহিনীর ক্ষমতা, দায়িত্ব ও জবাবদিহিতার কাঠামো স্পষ্টভাবে নির্ধারণ থাকবে।
তিনি বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও একটি এলিট ফোর্স প্রয়োজন হবে এবং নতুন কাঠামোয় প্রয়োজনীয় প্রশিক্ষণ, সরঞ্জাম ও লজিস্টিক সুবিধাও রাখা হবে।
- Advertisement -spot_img
সর্বশেষ

সালমানের ‘শার্টলেস’ লুকে মুগ্ধ সঙ্গীতা, নেটদুনিয়ায় নতুন চর্চা

একসময় সালমান খান ও সঙ্গীতা বিজলানি-র প্রেমের সম্পর্ক ছিল বলিউডের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। আশি ও নব্বইয়ের দশকে তাঁদের...