28 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

‘রকস্টার’ নিয়ে দর্শকদের উন্মাদনা, মিলিয়ন ভিউজে উচ্ছ্বসিত শাকিব খান

জনপ্রিয়

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দেশের চলচ্চিত্র অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটি হলো রকস্টার। মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমাটির টিজার, মোশন পোস্টার ও গান প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
সম্প্রতি প্রকাশিত ‘পিরিতি’ গানটিতে কারাবন্দী ও বিধ্বস্ত এক চরিত্রে শাকিব খানকে দেখে ভক্তরা বেশ চমকে যান। পর্দার সেই আবেগঘন লুকের বাইরে একটি জমকালো গালা নাইটে অংশ নিয়ে সিনেমাটির সাফল্য ও মিলিয়ন ভিউজ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন এই জনপ্রিয় অভিনেতা।
অনুষ্ঠানে শাকিব খান বলেন, ‘রকস্টার’-এর শুটিং চলাকালীন সময়েই চারদিক থেকে গান ও কনটেন্টের ভিউ বাড়ার খবর পাচ্ছিলেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, মানুষ তাকে অনেক ভালোবাসা দিয়েছে এবং একের পর এক মিলিয়ন ভিউয়ের খবর শুনে তিনি নিজেও বিস্মিত হয়েছেন। এমনকি সিনেমাটির গান আগের অনেক রেকর্ডকেও ছাড়িয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন কিছু ছবি প্রকাশ করেন শাকিব খান। একটি গালা নাইটে অংশ নেওয়া সেই ছবিগুলোতে তাকে দেখা যায় একদম নতুন ও স্টাইলিশ লুকে। কালো কারুকাজ করা ব্লেজার, আধুনিক সানগ্লাস ও হাস্যোজ্জ্বল উপস্থিতিতে ভক্তদের নজর কাড়েন তিনি।
জানা গেছে, পরিচালক আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমায় একজন পেশাদার সংগীতশিল্পীর চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। সিনেমাটিতে তার বিপরীতে রয়েছেন সাবিলা নূরসান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত সিনেমাটি ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম চরকি-তেও মুক্তি পাওয়ার কথা রয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

ফেসবুক পোস্টের পরই বদলি আদেশে বড় মোড়! ঢাকায় গণপূর্তের দুই নেতা

গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের বদলিতে লটারি পদ্ধতি নিয়ে তৈরি হয়েছে নতুন করে আলোচনা। কিছুদিন আগে বেশ আয়োজন করে লটারির মাধ্যমে...