একে এম আজিজুল হক খান নামে ময়মনসিংহ জজ কোর্টের এক আইনজীবী ও দুদকের পিপি নাসীরুদ্দীন পাটওয়ারী-র বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। শনিবার (২৩ মে) তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
নোটিশে অভিযোগ করা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারী সম্প্রতি তারেক রহমান এবং তার কন্যা জায়মা রহমান-কে নিয়ে “কটূক্তিমূলক ও মানহানিকর” বক্তব্য দিয়েছেন, যা দেশের মানুষের অনুভূতিতে আঘাত করেছে বলে দাবি করা হয়েছে।
লিগ্যাল নোটিশে আরও বলা হয়, কেন তার বিরুদ্ধে মানহানির মামলা করা হবে না, সে বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে আদালতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।
এছাড়া আইনজীবী একে এম আজিজুল হক খান তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলেও নোটিশটির কপি প্রকাশ করেছেন।