27 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

জনপ্রিয়
ময়মনসিংহের  উপজেলার ধরার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন। শনিবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে তিনি নিজ হাতে মাটি কেটে এ কার্যক্রমের সূচনা করেন।
খাল পুনঃখনন কাজে স্থানীয় সাধারণ মানুষও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অংশ নেন। বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল খাল কাটা কর্মসূচি পুনরায় চালু করা। সেই উদ্যোগের অংশ হিসেবেই সরকারপ্রধান নিজে কোদাল হাতে মাঠে নেমেছেন বলে জানা গেছে।
সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ভরাট হয়ে থাকা খাল পুনঃখননের মাধ্যমে সেচব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষিতে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। এতে প্রান্তিক অঞ্চলের কৃষকরাও উপকৃত হবেন।
এর আগে শনিবার সকাল ১১টার দিকে রাজধানীর তেজগাঁও কার্যালয় থেকে ত্রিশালের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।
এদিকে জাতীয় কবি এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ত্রিশালে জাতীয় পর্যায়ে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার। ঈদুল আজহার ছুটির কারণে এবার নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠানসূচি শুরু হয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...