27 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

১৬৪ রানের ঝড়ো ইনিংসে বিশ্বরেকর্ড গড়লেন হামজা

জনপ্রিয়
আফ্রিকা সাব-রিজিওনাল বিশ্বকাপ বাছাইয়ে ইতিহাস গড়েছেন হামজা খান। আইভরি কোস্টের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করে পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলেছেন তিনি।
রোববারের ম্যাচে মাত্র ৬৫ বলে অপরাজিত ১৬৪ রান করেন হামজা। তার বিধ্বংসী ইনিংসে ছিল ৯টি চার ও ১৫টি ছক্কা। ইনিংসটির স্ট্রাইক রেট ছিল ২৫২.৩০। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে ১৫ ছক্কা যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ।
এই রেকর্ড গড়া ইনিংসের মাধ্যমে হামজা ছাড়িয়ে গেছেন হজরতউল্লাহ জাজাই-এর ১৬২ রানকে। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে সেই ইনিংস খেলেছিলেন জাজাই। এখন হামজার ওপরে আছেন কেবল অ্যারন ফিঞ্চ, যিনি ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭২ রান করেছিলেন।
পেশোয়ারে জন্ম নেওয়া হামজার ঝড়ো ব্যাটিংয়ে রুয়ান্ডা ২ উইকেটে তোলে ২৮৮ রান, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সপ্তম সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাবে ব্যাট করতে নেমে আইভরি কোস্ট মাত্র ১৭ রানে অলআউট হয়ে যায়। এটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের যৌথভাবে পঞ্চম সর্বনিম্ন দলীয় স্কোর।
ফলে ২৭১ রানের বিশাল ব্যবধানে জয় পায় রুয়ান্ডা। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়।
এর আগেও টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে অপরাজিত ৬০ রান করেছিলেন হামজা খান।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...