25 C
Dhaka
মঙ্গলবার, মে ২৬, ২০২৬

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

জনপ্রিয়
দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২২৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
সোমবার (২৫ মে) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে বিভিন্ন বিভাগে মোট ১৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৬ জন, সিলেটে ৩ জন, রাজশাহীতে ২ জন, চট্টগ্রামে ২ জন, বরিশালে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন মারা গেছে। এছাড়া একই সময়ে ঢাকায় হামে আক্রান্ত হয়ে আরও একজন শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৫৪৫ জনের মৃত্যু হয়েছে। প্রতিদিনই নতুন আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে।
চিকিৎসকরা বলছেন, শিশুদের টিকাদান নিশ্চিত করা, আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং জনসচেতনতা বাড়ানো ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হবে। বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকায় সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি বেশি বলে সতর্ক করেছেন তারা।
- Advertisement -spot_img
সর্বশেষ

কোরবানির হাটে গরুর শিংয়ের গুঁতোয় গৃহবধূর মৃত্যু

কুমিল্লার হোমনা উপজেলায় কোরবানির হাটে মর্মান্তিক দুর্ঘটনায় আমেনা বেগম (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) দুপুরে উপজেলার...