লেবাননে কিছু সামরিক হামলা স্থগিত করার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের অনুরোধে নেওয়া এ সিদ্ধান্তকে কেন্দ্র করে ইসরায়েলের রাজনৈতিক ও নিরাপত্তা মহলে আলোচনা শুরু হয়েছে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের কয়েকজন কর্মকর্তা নেতানিয়াহুর এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তাদের মতে, হিজবুল্লাহ-এর বিরুদ্ধে সামরিক চাপ অব্যাহত রাখা উচিত ছিল এবং হামলা স্থগিত করা কৌশলগতভাবে সঠিক সিদ্ধান্ত নয়।
তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেয়নি ইসরায়েল সরকার।
এদিকে হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা কমানোর প্রচেষ্টা চললেও দক্ষিণ লেবাননে সামরিক অভিযান পুরোপুরি বন্ধ হয়নি। সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নাবাতিয়েহ এলাকার কাছে গোলাবর্ষণের পাশাপাশি শুকিন ও কাফর তিবনিত গ্রামেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
সাম্প্রতিক সমঝোতা বা যুদ্ধবিরতির উদ্যোগের পরও সীমান্তবর্তী অঞ্চলে সংঘর্ষ অব্যাহত থাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, উভয় পক্ষের মধ্যে স্থায়ী সমাধান না হলে সীমান্ত পরিস্থিতি আবারও বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উত্তেজনা কমানোর কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও মাঠের পরিস্থিতি এখনো পুরোপুরি শান্ত হয়নি। ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগও বহাল রয়েছে।
বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুরুত্বপূর্ণ লাল টেলিফোন সংযোগের তামার তার চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের...