27 C
Dhaka
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

প্রবাসীদের অভিযোগ দ্রুত সমাধানে মন্ত্রণালয়ের বিশেষ সেল

জনপ্রিয়

বিদেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও ভোগান্তির দ্রুত সমাধানের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটি বিশেষ ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করেছে।
সোমবার (১ জুন) মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। পরে মঙ্গলবার (২ জুন) এক সংবাদ সম্মেলনে আরিফুল হক চৌধুরী জানান, নতুন এই সেল অবিলম্বে কার্যক্রম শুরু করবে।
মন্ত্রী বলেন, বিদেশে থাকা প্রবাসীরা এখন সরাসরি তাদের অভিযোগ এই সেলে জমা দিতে পারবেন। পাশাপাশি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও অভিযোগ গ্রহণের ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিরা সহজে যোগাযোগ করতে পারেন।
অফিস আদেশ অনুযায়ী, মন্ত্রণালয়ের মনিটরিং ও এনফোর্সমেন্ট অনুবিভাগের অতিরিক্ত সচিব বা যুগ্মসচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এই সেল গঠন করা হয়েছে।
সেলের অন্যান্য সদস্যরা হলেন—
  • কল্যাণ অধিশাখার যুগ্মসচিব/উপসচিব
  • আইন শাখার উপসচিব/সিনিয়র সহকারী সচিব
  • সেবা ও প্রটোকল শাখার উপসচিব/সিনিয়র সহকারী সচিব
  • এনফোর্সমেন্ট-২ শাখার সিনিয়র সহকারী সচিব
এর মধ্যে এনফোর্সমেন্ট-২ শাখার সিনিয়র সহকারী সচিব সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, minister@probashi.gov.bd এবং minister.expat@gmail.com ই-মেইল ঠিকানায় প্রাপ্ত অভিযোগ দ্রুত যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সেলটি।
এছাড়া প্রাপ্ত অভিযোগ, সেগুলোর অগ্রগতি এবং গৃহীত পদক্ষেপের বিস্তারিত প্রতিবেদন নিয়মিতভাবে মন্ত্রী ও সচিবের কাছে উপস্থাপন করা হবে। প্রয়োজন হলে সেলের কার্যক্রম আরও কার্যকর করতে অতিরিক্ত সদস্যও অন্তর্ভুক্ত করা যাবে।
প্রবাসীদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান এবং সরকারি সেবার জবাবদিহিতা বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

ফেসবুক পোস্টের পরই বদলি আদেশে বড় মোড়! ঢাকায় গণপূর্তের দুই নেতা

গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের বদলিতে লটারি পদ্ধতি নিয়ে তৈরি হয়েছে নতুন করে আলোচনা। কিছুদিন আগে বেশ আয়োজন করে লটারির মাধ্যমে...