30 C
Dhaka
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

রামিসা হত্যা মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি শুরু

জনপ্রিয়

রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় নতুন ধাপে প্রবেশ করেছে বিচার কার্যক্রম। বুধবার (৩ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি শুরু হয়েছে।
বেলা ১১টা ৯ মিনিটে ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আদালতে উপস্থিত হলে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের আত্মপক্ষ সমর্থনের কার্যক্রম শুরু হয়।
এর আগে মঙ্গলবার মামলার গুরুত্বপূর্ণ পর্যায়ে ভুক্তভোগী রামিসার বাবা-মা, বোন, স্বজন, প্রতিবেশী, প্রত্যক্ষদর্শী এবং তদন্ত কর্মকর্তাসহ মোট ১৬ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। সাক্ষ্যগ্রহণ শেষে রাষ্ট্রপক্ষ তাদের সাক্ষ্য উপস্থাপন সম্পন্ন হয়েছে বলে আদালতকে জানায়। পরে আদালত আত্মপক্ষ সমর্থনের জন্য ৩ জুন দিন ধার্য করেন।
মামলার তথ্য অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবী এলাকার একটি বাসা থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
পরে ওই ফ্ল্যাটে বসবাসকারী সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়। তদন্ত চলাকালে সোহেল রানা আদালতে দেওয়া জবানবন্দিতে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেন বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।
আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষ হলে আদালত পরবর্তী ধাপে যুক্তিতর্ক গ্রহণ এবং রায় ঘোষণার তারিখ নির্ধারণ করতে পারেন। মামলাটি দ্রুত বিচার প্রক্রিয়ায় পরিচালিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

ফেসবুক পোস্টের পরই বদলি আদেশে বড় মোড়! ঢাকায় গণপূর্তের দুই নেতা

গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের বদলিতে লটারি পদ্ধতি নিয়ে তৈরি হয়েছে নতুন করে আলোচনা। কিছুদিন আগে বেশ আয়োজন করে লটারির মাধ্যমে...