34.6 C
Dhaka
শনিবার, জুন ১৩, ২০২৬

খামেনির দাফন নিয়ে ইরানের প্রস্তুতি, তিন শহরে রাষ্ট্রীয় আয়োজনের পরিকল্পনা

জনপ্রিয়

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা এর দাফনকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজধানী তেহরান, ধর্মীয় নগরী কোম এবং মাশহাদে পর্যায়ক্রমে তিন দিনব্যাপী রাষ্ট্রীয় অনুষ্ঠানের পরিকল্পনা করেছে ইরান প্রশাসন।
তেহরানের ডেপুটি মেয়র মোহাম্মদ আমিন তাভাকোলিজাদেহ জানিয়েছেন, রাজধানীতে ২৪ ঘণ্টাব্যাপী একটি বিশেষ শোকানুষ্ঠানের আয়োজন করা হতে পারে, যেখানে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। প্রশাসনের ধারণা, এই কর্মসূচিতে কয়েক কোটি মানুষ অংশ নিতে পারেন।
জানা গেছে, খামেনির জন্মস্থান মাশহাদেই তার দাফন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। ইমাম রেজার মাজারসংলগ্ন এলাকায় তার পরিবারের সদস্যদের কবরের পাশে তাকে সমাহিত করা হতে পারে। তবে দাফনের সুনির্দিষ্ট তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
ইরানি সূত্রগুলোর দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হওয়ার পর দেশটিতে শোকাবহ পরিস্থিতি তৈরি হয়। পরে নিরাপত্তা ও চলমান সামরিক পরিস্থিতির কারণে পূর্বঘোষিত কিছু কর্মসূচি স্থগিত করা হয়েছিল। এখন নতুন করে রাষ্ট্রীয় আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
খামেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতৃত্বে পরিবর্তন এসেছে এবং দেশটির রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতিও নতুন বাস্তবতায় প্রবেশ করেছে। এ অবস্থায় তার শেষকৃত্যানুষ্ঠানকে ঘিরে দেশটির ভেতরে ও বাইরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
উল্লেখ্য: বিষয়টি নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। তবে সাম্প্রতিক একাধিক প্রতিবেদনে খামেনির মৃত্যুর পর ইরানে নেতৃত্ব পরিবর্তনের তথ্য উল্লেখ করা হয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

স্ত্রীকে দেখতে এসে কারাগারে গাঁজা নেওয়ার চেষ্টা, স্বামীর ৪ মাসের কারাদণ্ড

মাগুরা জেলা কারাগারে বন্দী থাকা স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে গাঁজা প্রবেশ করানোর চেষ্টার অভিযোগে মো. দবির মোল্লা (৫০)...