30 C
Dhaka
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠায় কাজ করছে বিএনপি: মির্জা ফখরুল

জনপ্রিয়
মির্জা ফখরুল বলেছেন, বাংলাদেশে একটি সহনশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দেশের সব রাজনৈতিক দলের জন্য সমান রাজনৈতিক সুযোগ নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
বুধবার (৩ জুন) ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার কুমারপুর উচ্চবিদ্যালয় মাঠে
বিএনপি
আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, প্রতিটি রাজনৈতিক দলকে স্বাধীনভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা, মতামত প্রকাশ এবং জনগণের সামনে নিজেদের অবস্থান তুলে ধরার সুযোগ দিতে হবে। শেষ পর্যন্ত জনগণই ভোটের মাধ্যমে তাদের প্রকৃত প্রতিনিধি নির্বাচন করবে।
তিনি আরও বলেন, নির্যাতন ও দমন-পীড়নের মাধ্যমে কখনো দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকা যায় না। জনগণের সমর্থনই একটি রাজনৈতিক দলের সবচেয়ে বড় শক্তি।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দেশের মানুষ দলের ওপর যে আস্থা রেখেছে, তা ধরে রাখতে হলে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং জনগণের কল্যাণে আরও বেশি কাজ করতে হবে।
গণতন্ত্র ও উন্নয়নের ওপর জোর
মির্জা ফখরুল একটি কার্যকর সংসদ ও অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, বিএনপি এমন একটি রাষ্ট্র গঠন করতে চায় যেখানে নাগরিকদের অধিকার সুরক্ষিত থাকবে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী হবে।
তিনি ঠাকুরগাঁও অঞ্চলের উন্নয়নের বিষয়েও কথা বলেন। এ অঞ্চলে বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, কৃষিভিত্তিক শিল্প স্থাপন এবং কর্মসংস্থান বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
একই সঙ্গে তরুণদের শুধু ডিগ্রিনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ না থেকে কারিগরি ও কর্মমুখী শিক্ষার দিকে ঝুঁকতে আহ্বান জানান, যাতে তারা আধুনিক কর্মবাজারে নিজেদের দক্ষতা প্রমাণ করতে পারে।
বৃক্ষরোপণ কর্মসূচির আহ্বান
বর্ষা মৌসুমকে সামনে রেখে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনার আহ্বান জানান তিনি। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও পরিবেশগত দায়িত্ব পালনের প্রতিও গুরুত্বারোপ করেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

ফেসবুক পোস্টের পরই বদলি আদেশে বড় মোড়! ঢাকায় গণপূর্তের দুই নেতা

গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের বদলিতে লটারি পদ্ধতি নিয়ে তৈরি হয়েছে নতুন করে আলোচনা। কিছুদিন আগে বেশ আয়োজন করে লটারির মাধ্যমে...