29 C
Dhaka
শুক্রবার, জুন ৫, ২০২৬

যুগ্ম-সচিব আনিসুর রহমানকে মোংলা বন্দর থেকে প্রত্যাহার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তার ছেলে যুগ্ম-সচিব আনিসুর রহমানকে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) পদ থেকে প্রত্যাহার করেছে সরকার।
বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বর্তমান পদ থেকে সরিয়ে মন্ত্রণালয়ে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়।
এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, ঘটনার প্রেক্ষাপটে পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য গ্রহণসহ প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করা হবে।
গত ৩১ মে মিরপুর-১১ নম্বরের একটি বাসা থেকে নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ৯৯৯-এ ফোন পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মরদেহটি কয়েকদিনের পুরোনো ছিল এবং বাসা থেকে দুর্গন্ধ বের হচ্ছিল।
তদন্তসংশ্লিষ্টরা জানান, নুরজাহান বেগম তার মেয়ের বাসায় বসবাস করতেন। ঘটনাস্থলের পরিবেশ ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর ও অগোছালো। তার পরিবারে এক ছেলে যুগ্ম-সচিব, আরেক ছেলে বুয়েটের শিক্ষক এবং মেয়ে একটি স্কুলের শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে বয়স্ক মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ব ও যত্ন নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেপ্তার দুই

বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুরুত্বপূর্ণ লাল টেলিফোন সংযোগের তামার তার চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের...