27 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জনপ্রিয়
সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি।
বৈঠকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, জলবায়ু সচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে পরিবেশ বিষয়ক বার্তা পৌঁছে দেওয়ার কৌশল নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন পরিকল্পনাও পর্যালোচনা করা হয়।
সরকারের লক্ষ্য অনুযায়ী বৃহৎ পরিসরের এই বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দেশের সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচিকে সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য বাস্তবায়িত হলে দেশের বনভূমি ও সবুজ আচ্ছাদন বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...