27 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

বিএনপি সরকারের প্রথম বাজেট ঘিরে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপনের আগে মন্ত্রিপরিষদ বিভাগে গুরুত্বপূর্ণ বাজেট সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) সকালে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আগামী ১১ জুন জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত বিএনপি সরকারের এটি প্রথম জাতীয় বাজেট হওয়ায় রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে এর গুরুত্ব অনেক বেশি। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি, জ্বালানি বাজারের অস্থিরতা এবং দেশের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ বিবেচনায় বাজেটটি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
সোমবার প্রধানমন্ত্রীর কর্মসূচির মধ্যে বাজেট বৈঠকের পাশাপাশি আইনশৃঙ্খলা ও জ্বালানি খাত নিয়ে পৃথক বৈঠকও রয়েছে। এসব বৈঠকে সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্ত ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে।
এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে। রোববার বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।
সরকারি সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপন করবেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...