34.6 C
Dhaka
শনিবার, জুন ১৩, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রথম কক্সবাজার সফরে উৎসবের আমেজ

জনপ্রিয়

প্রধানমন্ত্রী  দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কক্সবাজার সফরে এসেছেন। শনিবার সকাল ১০টার দিকে ভারী বৃষ্টির মধ্যেই তিনি কক্সবাজারে পৌঁছান। বিমানবন্দরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতারা তাকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সড়ক, মোড় ও গুরুত্বপূর্ণ স্থাপনা সাজানো হয়েছে বর্ণিল সাজে। দিনব্যাপী প্রায় ১২ ঘণ্টার সফরে তিনি ১১টি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, বিমানবন্দর থেকে তিনি সরাসরি পিএমখালী এলাকায় যান। সেখানে তার পিতা, শহীদ রাষ্ট্রপতি র স্মৃতিবিজড়িত ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। উদ্বোধনের পর স্থানীয় জনগণের উদ্দেশে এক পথসভায় বক্তব্য দেওয়ারও কর্মসূচি রয়েছে।
এরপর প্রধানমন্ত্রী  মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।
পরে তিনি পেকুয়ায় গিয়ে জুলাই আন্দোলনের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। একই সফরে পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপনেরও কথা রয়েছে।
বিকেলে চকরিয়া বাস টার্মিনাল এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। জনসভাকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।
জনসভা শেষে তিনি কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকত এলাকা পরিদর্শন করবেন। সফরের শেষ পর্যায়ে Long Beach Hotel-এর অডিটোরিয়ামে আয়োজিত একটি সুধী সমাবেশে অংশ নেবেন।
সব কর্মসূচি শেষে রাত প্রায় ১০টার দিকে আকাশপথে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে কক্সবাজারজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দীর্ঘদিন পর এমন উচ্চপর্যায়ের রাষ্ট্রীয় সফরে স্থানীয় জনগণের মধ্যে নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

স্ত্রীকে দেখতে এসে কারাগারে গাঁজা নেওয়ার চেষ্টা, স্বামীর ৪ মাসের কারাদণ্ড

মাগুরা জেলা কারাগারে বন্দী থাকা স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে গাঁজা প্রবেশ করানোর চেষ্টার অভিযোগে মো. দবির মোল্লা (৫০)...