27 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বেড়েছে স্বর্ণের দাম

জনপ্রিয়

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে  (বাজুস)।
শনিবার (১৩ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ৬ হাজার ৫৯০ টাকা বৃদ্ধি করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা। নতুন দাম শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা খাঁটি স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণে নতুন করে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারের প্রবণতা এবং দেশীয় বাজার পরিস্থিতি পর্যালোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাম্প্রতিক সময়ে কয়েক দফা মূল্য কমানোর পর এ বৃদ্ধি স্বর্ণের বাজারে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাব দেশীয় বাজারেও পড়ছে। অন্যদিকে ক্রেতাদের জন্য গয়না কেনার খরচ আরও বেড়ে গেল।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, বিভিন্ন ক্যারেটের স্বর্ণের দামও সমন্বয় করা হয়েছে। তবে সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন ২২ ক্যারেট স্বর্ণের দাম এখন ভরিপ্রতি ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকায় পৌঁছেছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...