27.7 C
Dhaka
সোমবার, জুন ১৫, ২০২৬

ব্রাজিলপ্রেমে রঙিন এক বাড়ি, আখাউড়ায় দর্শনার্থীদের ভিড়

জনপ্রিয়

ফুটবল বিশ্বকাপ এলেই বাংলাদেশে নানা রকম সমর্থন-উন্মাদনা চোখে পড়ে। তবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার এক ব্রাজিল সমর্থক নিজের ভালোবাসাকে যে উচ্চতায় নিয়ে গেছেন, তা এখন স্থানীয়দের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা চান্দপুর গ্রামের বাসিন্দা রুবেল মিয়া তার পুরো বাড়িকে সাজিয়েছেন ব্রাজিলের জাতীয় দলের রঙে। বাড়ির দেয়াল, গেট, সীমানাপ্রাচীর—সবখানেই হলুদ-সবুজের আধিপত্য। বিভিন্ন দেয়ালে আঁকা হয়েছে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারদের প্রতিকৃতি, নেপালে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে তিনি নিজ এলাকায় ব্যবসা করছেন। শৈশব থেকেই ব্রাজিল ফুটবল দলের প্রতি ভালোবাসা থেকে এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি।
রুবেলের ভাষ্য, ফুটবল বুঝতে শেখার পর থেকেই তিনি ব্রাজিলের সমর্থক। সেই ভালোবাসা থেকেই নিজের বাড়িকে ব্রাজিলের পতাকার আদলে সাজিয়েছেন। পাশাপাশি বাংলাদেশের প্রতি ভালোবাসার প্রতীক হিসেবে লাল-সবুজের পতাকাও স্থান পেয়েছে বাড়ির নকশায়।
বাড়িটি রঙ ও গ্রাফিতিতে সাজাতে প্রায় ১৮ দিন সময় লেগেছে এবং এখন পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। কাজ সম্পূর্ণ করতে আরও কয়েকদিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন তিনি।
বর্তমানে বাড়িটি স্থানীয়ভাবে একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ বাড়িটি দেখতে আসছেন। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ স্মৃতি হিসেবে সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।
স্থানীয়দের মতে, ফুটবলপ্রেম ও সৃজনশীলতার অনন্য সমন্বয়ে তৈরি এই বাড়ি শুধু ব্রাজিল সমর্থকদেরই নয়, অন্যান্য দলের সমর্থকদেরও আকৃষ্ট করছে। বিশ্বকাপের আবহে এটি আখাউড়ার অন্যতম আলোচিত আকর্ষণে পরিণত হয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

জনসংখ্যা ১ কোটিতে সীমাবদ্ধ রাখতে গণভোটে সুইসরা, উত্তপ্ত অভিবাসন বিতর্ক

অভিবাসন দেশের অর্থনীতির চালিকাশক্তি নাকি সামাজিক ও অবকাঠামোগত চাপের প্রধান কারণ—এই প্রশ্নকে সামনে রেখে ঐতিহাসিক এক গণভোটে অংশ নিচ্ছেন...