রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে প্রস্তুত । অনেকের ধারণা, বিশেষ কোনো পরিবর্তন না হলে এটিই হতে পারে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। তাই বিশ্বজুড়ে অসংখ্য ফুটবলপ্রেমী চান, আর্জেন্টাইন অধিনায়কের হাতেই উঠুক আরেকটি বিশ্বকাপ ট্রফি।
তবে সেই স্বপ্নের সঙ্গে একমত নন । সম্প্রতি এক সাক্ষাৎকারে -এর এই ডিফেন্ডার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি মেসির আরেকটি বিশ্বকাপ জয় দেখতে চান না।
বার্ন বলেন, “মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না। তার হাতে আর ট্রফি দেখতে চাই না। আর্জেন্টিনা গতবার চ্যাম্পিয়ন হয়েছে, এবার অন্য কোনো দল শিরোপা জিতুক।”
নিজের বক্তব্যের পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, “মেসি ফুটবলে প্রায় সবকিছুই জিতেছে। এবার অন্যদের সুযোগ পাওয়া উচিত। ফুটবলের জন্যও নতুন কোনো চ্যাম্পিয়ন আসা ভালো।”
এই মন্তব্য প্রকাশের পর ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন এবং মেসির প্রভাব নিয়ে প্রতিপক্ষদের মধ্যে যে চাপ কাজ করে, বার্নের মন্তব্য তারই প্রতিফলন হতে পারে।
২০২২ বিশ্বকাপ জয়ের পর মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের গুঞ্জন উঠেছিল। তবে তিনি খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং এবারও আর্জেন্টিনাকে নেতৃত্ব দিচ্ছেন।
ব্যক্তিগত রেকর্ডের দিক থেকেও মেসির সামনে রয়েছে নতুন মাইলফলক। বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত তার গোলসংখ্যা ১৩। আর ৪টি গোল করলেই তিনি এর ১৬ গোলের রেকর্ড ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে উঠবেন।
বিশ্বকাপে আর্জেন্টিনার অভিযান শুরু হবে -এর বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ।
প্রতিপক্ষদের আপত্তি বা সমালোচনা যাই থাকুক না কেন, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার লক্ষ্য একটাই—শিরোপা ধরে রাখা। আর সেই মিশনের কেন্দ্রবিন্দুতেই রয়েছেন লিওনেল মেসি।