26.7 C
Dhaka
শুক্রবার, জুন ১৯, ২০২৬

হ্যাটট্রিকের রাতে কেন কেঁদেছিলেন মেসি? জানালেন নিজেই

জনপ্রিয়

বিশ্বকাপের প্রথম ম্যাচেই দুর্দান্ত সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে দলের তিনটি গোলই করেছেন অধিনায়ক । বিশ্বকাপের মঞ্চে এটি মেসির ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক।
তবে ম্যাচে হ্যাটট্রিকের চেয়েও বেশি আলোচনায় আসে প্রথম গোলের পর মেসির আবেগঘন প্রতিক্রিয়া। গোল করার পর ক্যামেরায় ধরা পড়ে তার চোখের জল, যা নিয়ে সমর্থকদের মধ্যে শুরু হয় নানা আলোচনা।
ম্যাচের ১৭তম মিনিটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। পরে দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ৭৬ মিনিটে তৃতীয় গোল করার পর কিছুক্ষণ পরই তাকে মাঠ থেকে তুলে নেন কোচ।
খেলা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেসি জানান, তার কান্নার কারণ ফুটবল নয়, বরং ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়।
মেসি বলেন, “ফুটবলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ব্যক্তিগত কিছু কারণে গত কয়েকটি দিন আমার জন্য বেশ কঠিন ছিল। এই সময়ে আমার সতীর্থরা সবসময় পাশে থেকেছে। তাদের সমর্থন ও ভালোবাসা আমাকে মানসিকভাবে শক্তি দিয়েছে।”
আর্জেন্টিনা অধিনায়ক আরও বলেন, আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটি মোটেও সহজ ছিল না। প্রতিপক্ষের দ্রুতগতির ও আক্রমণাত্মক খেলোয়াড়দের কারণে শুরু থেকেই সতর্ক থাকতে হয়েছে তাদের।
তার ভাষায়, “আমরা জানতাম ম্যাচটি কঠিন হবে। আলজেরিয়ার কয়েকজন খেলোয়াড় খুবই বিপজ্জনক। তারা বল পেলে দ্রুত আক্রমণে যেতে পারে। তবে আমরা শুরুতেই গোল করতে পেরেছি, যা ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে সাহায্য করেছে।”
প্রথমার্ধ নিয়ে মেসি বলেন, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ সবসময়ই চ্যালেঞ্জিং হয়। “প্রথমার্ধটা কঠিন ছিল। তবে দ্বিতীয়ার্ধে আমরা নিজেদের ছন্দে ফিরতে পেরেছি। বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়। প্রতিটি দলই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে।”
হ্যাটট্রিক, জয় এবং আবেগঘন মুহূর্ত—সব মিলিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচটি স্মরণীয় হয়ে থাকল মেসির জন্য। আর তার চোখের জল মনে করিয়ে দিল, মাঠের বাইরেও ফুটবল তারকাদের জীবনে থাকে নানা সংগ্রাম ও অনুভূতির গল্প।
- Advertisement -spot_img
সর্বশেষ

১৬ বছর ধরে ট্রলের শিকার প্রভা, সাইবার বুলিং নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

প্রায় ১৬ বছর আগে ব্যক্তিগত একটি ঘটনা নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। দীর্ঘ সময় পেরিয়ে...