26.7 C
Dhaka
শুক্রবার, জুন ১৯, ২০২৬

উজবেকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল কলম্বিয়া

জনপ্রিয়

প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে অংশ নিয়ে ইতিহাসের প্রথম গোলের দেখা পেলেও হার এড়াতে পারেনি উজবেকিস্তান। লুইস দিয়াজদের দাপুটে ফুটবলে উড়ে গেছে মধ্য এশিয়ার দলটি। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে কলম্বিয়া।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কলম্বিয়া। তবে একের পর এক সুযোগ তৈরি করেও প্রথম গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয় ৪০ মিনিট পর্যন্ত। এ সময় ড্যানিয়েল মুনোজ গোল করে দলকে এগিয়ে দেন। লুইস দিয়াজ-এর বাড়ানো পাস থেকে গোলটি করেন তিনি। প্রথমার্ধ শেষ হয় কলম্বিয়ার ১-০ ব্যবধানে এগিয়ে থেকে।
বিরতির পর ম্যাচে ফেরার লক্ষ্যে আক্রমণের তীব্রতা বাড়ায় উজবেকিস্তান। তার ফলও পায় তারা। ম্যাচের ৬০তম মিনিটে গোল করে সমতা ফেরান আব্বোসবেক ফয়জুললভ। এই গোলটি বিশ্বকাপ ইতিহাসে উজবেকিস্তানের প্রথম গোল হিসেবেও রেকর্ড হয়ে যায়।
তবে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র পাঁচ মিনিট পরই আবারও এগিয়ে যায় কলম্বিয়া। ৬৫তম মিনিটে গোল করে দলের দ্বিতীয় গোলটি করেন লুইস দিয়াজ।
এরপর ম্যাচের শেষ মুহূর্তে উজবেকিস্তানের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে ব্যবধান আরও বাড়ান জেমিনটন ক্যাম্পাজ। তার গোলে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে দক্ষিণ আমেরিকার প্রতিনিধিরা।
এই জয়ের ফলে গ্রুপ পর্বে শক্ত অবস্থানে চলে গেছে কলম্বিয়া। পূর্ণ তিন পয়েন্ট নিয়ে তারা গ্রুপের শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে প্রথম ম্যাচে পরাজয়ের কারণে পয়েন্টশূন্য উজবেকিস্তান রয়েছে টেবিলের তলানিতে।
- Advertisement -spot_img
সর্বশেষ

১৬ বছর ধরে ট্রলের শিকার প্রভা, সাইবার বুলিং নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

প্রায় ১৬ বছর আগে ব্যক্তিগত একটি ঘটনা নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। দীর্ঘ সময় পেরিয়ে...