29 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

১৬ বছর ধরে ট্রলের শিকার প্রভা, সাইবার বুলিং নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

জনপ্রিয়

প্রায় ১৬ বছর আগে ব্যক্তিগত একটি ঘটনা নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ঘটনার জেরে নিয়মিত ট্রল ও সাইবার বুলিংয়ের শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
সম্প্রতি প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রভা জানান, নতুন কোনো নাটক, ছবি বা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিলেই একশ্রেণির মানুষ অতীতের ঘটনাকে সামনে এনে তাকে কটূক্তি ও অপমান করেন।
ভিডিওতে তিনি বলেন, একজন মানুষের জীবনের একটি ঘটনা দিয়ে তাকে সারাজীবন বিচার করা বা বারবার সেই ঘটনা টেনে এনে অপমান করা কোনোভাবেই মানবিক আচরণ নয়।
সাইবার বুলিংকারীদের মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন এই অভিনেত্রী। তার ভাষ্য, অনেক মানুষ নিজেদের জীবন, যোগ্যতা বা অবস্থান নিয়ে অসন্তুষ্ট ও অনিরাপদ বোধ করার কারণেই অন্যদের নিয়ে বিদ্রূপ ও অপমানজনক মন্তব্য করেন।
প্রভা বলেন, গত ১৬ বছর ধরে তাকে বুলিং করা হচ্ছে। যারা সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষকে আক্রমণ করেন, তারা যদি একইভাবে অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হতেন, তাহলে সমাজে অনেক অন্যায়ের বিচার আরও জোরালোভাবে দাবি করা যেত।
ভিডিও বার্তায় তিনি আরও বলেন, কোনো ব্যক্তির সম্মতি ছাড়া তার ব্যক্তিগত তথ্য বা গোপনীয় বিষয় প্রকাশ করা গুরুতর অপরাধ। কিন্তু অনেক ক্ষেত্রেই অপরাধীর পরিবর্তে ভুক্তভোগীকেই বছরের পর বছর অপমান ও ট্রলের মুখে পড়তে হয়।
অভিনেত্রীর দাবি, সমাজে সাইবার বুলিংয়ের সংস্কৃতি বন্ধ হওয়া প্রয়োজন এবং ভুক্তভোগীদের প্রতি আরও মানবিক আচরণ করা উচিত। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...