32.7 C
Dhaka
সোমবার, জুন ২২, ২০২৬

ইউটিউব লাইভে গান গেয়ে ৭৪ দোররার সাজা, বিতর্কে ইরানের আদালত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

ইউটিউবে লাইভ কনসার্ট সম্প্রচার এবং হিজাব ছাড়া গান পরিবেশনের অভিযোগে ইরানি সংগীতশিল্পী এবং তার প্রযোজনা দলের আট সদস্যকে ৭৪টি করে দোররা মারার সাজা দিয়েছে ইরানের একটি আদালত। এ ঘটনায় দেশ-বিদেশে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ২০২৪ সালে নিজের ইউটিউব চ্যানেলে লাইভস্ট্রিম করা একটি কনসার্টে ‘আজ খুনে জাভানানে ওয়াতান’ শিরোনামের দেশাত্মবোধক গান পরিবেশন করেন ২৯ বছর বয়সী এই শিল্পী। ওই অনুষ্ঠানে তিনি হিজাব ছাড়া উপস্থিত হন। কনসার্টের ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।
তবে ইরানের বিচারিক কর্তৃপক্ষ ওই পরিবেশনাকে ‘অশ্লীল ও অনৈতিক কনটেন্ট’ হিসেবে আখ্যা দেয়। এর কিছুদিন পর পারাস্তু আহমাদি ও তার কয়েকজন সহকর্মীকে আটক করা হয়। পরে তারা মুক্তি পেলেও তাদের বিরুদ্ধে মামলা চলতে থাকে।
সাম্প্রতিক রায়ে আদালত পারাস্তু আহমাদি এবং তার দলের আট সদস্যকে ৭৪টি করে দোররা মারার নির্দেশ দিয়েছে। পাশাপাশি এই শিল্পীর ওপর দুই বছরের সাংস্কৃতিক নিষেধাজ্ঞা এবং বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।
রায় ঘোষণার পর আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মানবাধিকারকর্মী ও সংস্কৃতিকর্মীদের মতে, এটি কেবল একটি আইনি সিদ্ধান্ত নয়; বরং শিল্পী স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর কঠোর হস্তক্ষেপের উদাহরণ।
ইরানি-ব্রিটিশ অভিনেত্রী  নির্বাসিত অভিনেত্রী সহ অনেক বিশিষ্ট ব্যক্তি এই রায়ের প্রতিবাদ জানিয়েছেন।
মানবাধিকার সংগঠন ‘দাদবান’-এর আইনজীবী মইন খাজায়েলি বলেন, ইরানের প্রচলিত আইনে নারীদের গান গাওয়া বা সংগীত পরিবেশন করাকে অপরাধ হিসেবে উল্লেখ করা হয়নি। তাই এসব কর্মকাণ্ডকে ‘অশ্লীল কনটেন্ট’ হিসেবে চিহ্নিত করা আইনের অপব্যবহার বলেই মনে করছেন তিনি।
অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এর অ্যাডভোকেসি পরিচালক বাহার ঘান্দেহারি বলেন, শুধুমাত্র গান গাওয়া এবং হিজাব ছাড়া উপস্থিত হওয়ার কারণে একজন শিল্পীকে ৭৪ দোররা মারার শাস্তি দেওয়া অত্যন্ত কঠোর ও উদ্বেগজনক। তার মতে, এই ঘটনা ইরানে মানবাধিকার ও সাংস্কৃতিক স্বাধীনতার বর্তমান পরিস্থিতিকে স্পষ্টভাবে তুলে ধরেছে।
বিশ্লেষকদের মতে, এই রায় ইরানে শিল্পী ও সাংস্কৃতিক অঙ্গনের স্বাধীনতা নিয়ে নতুন করে আন্তর্জাতিক বিতর্কের জন্ম দিয়েছে। অনেকের আশঙ্কা, এমন পদক্ষেপ ভবিষ্যতে শিল্পীদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশকে আরও সংকুচিত করতে পারে।
- Advertisement -spot_img
সর্বশেষ

ফোন কল থেকে ঘর—সবখানে এআই প্রযুক্তি ছড়াতে বড় পরিকল্পনায় রিলায়েন্স

ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জানিয়েছেন, ভবিষ্যতে ফোন কল, মোবাইল...