29 C
Dhaka
শনিবার, জুন ২৭, ২০২৬

জার্মানিকে হারিয়ে ইতিহাস ইকুয়েডরের, দেশজুড়ে এক দিনের সরকারি ছুটি ঘোষণা

জনপ্রিয়

বিশ্বকাপের গ্রুপ পর্বে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে ইকুয়েডর। রুদ্ধশ্বাস এই জয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে লাতিন আমেরিকার দলটি। ফুটবলারদের এই অসাধারণ সাফল্য উদযাপনে দেশজুড়ে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করেছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া।
বৃহস্পতিবার রাতে নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই ধাক্কা খায় ইকুয়েডর। ম্যাচের দ্বিতীয় মিনিটেই লেরয় সানের গোলে এগিয়ে যায় জার্মানি। তবে পিছিয়ে পড়েও আত্মবিশ্বাস হারায়নি ইকুয়েডর।
ম্যাচের নবম মিনিটে নিলসন আঙ্গুলোর দারুণ এক গোলে সমতায় ফেরে দলটি। এরপর জার্মানির একের পর এক আক্রমণ ঠেকিয়ে পাল্টা আক্রমণের সুযোগ খুঁজতে থাকে ইকুয়েডর। শেষ পর্যন্ত ৭৭তম মিনিটে দ্রুতগতির কাউন্টার অ্যাটাক থেকে গনজালো প্লাতা জয়সূচক গোল করে দলকে স্মরণীয় জয় এনে দেন।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া ফুটবলার ও কোচিং স্টাফকে অভিনন্দন জানান। তিনি বলেন, সমালোচনা ও কঠিন সময় পেরিয়ে দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তা পুরো জাতিকে গর্বিত করেছে। এই ঐতিহাসিক অর্জনের আনন্দ ভাগ করে নিতে শুক্রবার দেশজুড়ে সরকারি ছুটি ঘোষণা করেন তিনি।
এই জয়ে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে সেরা তৃতীয় স্থানধারী দল হিসেবে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ইকুয়েডর। অন্যদিকে, পরাজিত হলেও তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই নকআউট নিশ্চিত করেছে জার্মানি।
গ্রুপের অপর ম্যাচে কুরাসাওকে হারিয়ে সমান ছয় পয়েন্ট অর্জন করে আইভরি কোস্ট। তবে গোল ব্যবধানে জার্মানির চেয়ে পিছিয়ে থাকায় রানার্সআপ হিসেবেই শেষ ষোলো নিশ্চিত করেছে আফ্রিকার প্রতিনিধিরা।
- Advertisement -spot_img
সর্বশেষ

মূল আসামির বদলে আদালতে আত্মসমর্পণ, নারীসহ তিনজনের বিরুদ্ধে জালিয়াতির মামলা

ঢাকার একটি আদালতে ২৯ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় মূল আসামির পরিবর্তে অন্য একজন নারীকে আত্মসমর্পণ করিয়ে জামিন নেওয়ার...