29 C
Dhaka
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

দেশের স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার, সংসদে পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

জনপ্রিয়

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, সরকারের প্রতিটি সিদ্ধান্ত ও কার্যক্রমে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। জনগণ তাদের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষার দায়িত্ব সরকার ও নির্বাচিত প্রতিনিধিদের ওপর অর্পণ করেছে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (২৭ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তারেক রহমান বলেন, তার দল দীর্ঘদিন ধরেই ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’ নীতিতে বিশ্বাস করে। সেই আদর্শ থেকেই দেশের সার্বভৌম স্বার্থ, উন্নয়ন এবং জনগণের কল্যাণকে সামনে রেখে কাজ করে যাচ্ছে সরকার।
তিনি আরও বলেন, ব্যক্তিগত বা দলীয় কোনো স্বার্থ নয়, বরং দেশের স্বার্থই তাদের সব কর্মকাণ্ডের মূল ভিত্তি। দেশের জন্য যে কোনো ইতিবাচক অর্জন বা সফলতা বাংলাদেশের জনগণের সম্মিলিত অর্জন বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক বিভিন্ন উদ্যোগ ও সফরের মাধ্যমে যদি দেশের জন্য কোনো সুফল বয়ে আসে, তবে তার কৃতিত্ব দেশের জনগণের। সরকারের দায়িত্ব হচ্ছে সেই অর্জনকে আরও এগিয়ে নেওয়া।
বক্তব্যের একপর্যায়ে তিনি সংসদে গঠনমূলক আলোচনা ও সহযোগিতার পরিবেশ বজায় রাখার জন্য বিরোধীদলীয় নেতাসহ সব সংসদ সদস্যকে ধন্যবাদ জানান। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সবার ইতিবাচক অংশগ্রহণ দেশের গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে সরকার সব সময় দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
- Advertisement -spot_img
সর্বশেষ

ফেসবুক পোস্টের পরই বদলি আদেশে বড় মোড়! ঢাকায় গণপূর্তের দুই নেতা

গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের বদলিতে লটারি পদ্ধতি নিয়ে তৈরি হয়েছে নতুন করে আলোচনা। কিছুদিন আগে বেশ আয়োজন করে লটারির মাধ্যমে...