29 C
Dhaka
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

ফ্রি-কিকে গোল, বিশ্বকাপে টানা সাত ম্যাচে জালের দেখা পেয়ে ইতিহাস গড়লেন মেসি

জনপ্রিয়

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে বদলি হিসেবে নেমেই নিজের উপস্থিতির জানান দিলেন লিওনেল মেসি। দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার বিরল কীর্তি গড়েছেন আর্জেন্টিনার অধিনায়ক।
এর মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে ধারাবাহিকভাবে সবচেয়ে বেশি ম্যাচে গোল করার রেকর্ড এখন এককভাবে নিজের করে নিলেন মেসি। এর আগে টানা ছয় ম্যাচে গোল করে তিনি ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৯৫৮) এবং ব্রাজিলের জাইরজিনহো (১৯৭০)-এর সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন।
ম্যাচের ৬০তম মিনিটে লাওতারো মার্টিনেজের পরিবর্তে মাঠে নামেন মেসি। এরপর মাত্র ২০ মিনিটের মধ্যেই নিজের জাদুকরী বাঁ পায়ের ছোঁয়ায় প্রতিপক্ষের জাল কাঁপান। চলতি বিশ্বকাপে এটি তার ষষ্ঠ গোল।
গোলটির সূচনা হয় আর্জেন্টিনার আক্রমণ থেকে। প্রতিপক্ষের কয়েকজন খেলোয়াড়কে কাটিয়ে জর্ডানের পেনাল্টি এলাকার দিকে এগোচ্ছিলেন মেসি। এ সময় তাকে থামাতে গিয়ে ফাউল করেন আমের জামুস। এতে বক্সের ঠিক বাইরে, প্রায় ২৫ গজ দূরে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা।
ফ্রি-কিক নেওয়ার সময় মানবদেয়ালের পাশে দাঁড়িয়ে থাকা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, মার্কোস সেনেসি ও নিকোলাস ওতামেন্দি কৌশলে সরে গেলে তৈরি হয় ফাঁক। সেই সুযোগ কাজে লাগিয়ে নিচু শটে বল জালের কোণে পাঠিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন মেসি।
এই গোলের মধ্য দিয়ে শুধু দলের ব্যবধানই বাড়াননি, বিশ্বকাপের ইতিহাসেও নতুন এক অধ্যায়ের জন্ম দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তার এই রেকর্ড ফুটবল বিশ্বে আরও একবার প্রমাণ করল, বড় মঞ্চে মেসির ধারাবাহিকতা এখনো অটুট।
- Advertisement -spot_img
সর্বশেষ

ফেসবুক পোস্টের পরই বদলি আদেশে বড় মোড়! ঢাকায় গণপূর্তের দুই নেতা

গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের বদলিতে লটারি পদ্ধতি নিয়ে তৈরি হয়েছে নতুন করে আলোচনা। কিছুদিন আগে বেশ আয়োজন করে লটারির মাধ্যমে...