28.1 C
Dhaka
মঙ্গলবার, জুন ৩০, ২০২৬

কুড়িগ্রাম সীমান্তে কাঁদছে মানবতা, ১৩ দিন ধরে ৩ যুবকের শুন্যরেখায় মানবেতর জীবন-যাপন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সদর ইউ‌নিয়‌নের ইজলামারী ভন্দুরচর সীমান্তের ভারতীয় সীমান্তরক্ষী বা‌হিনীর (বিএসএফ) ‘পুশই‌নের’ শিকার হ‌য়ে ১৩ দিন ধ‌রে শূন‌্যরেখায় মানবেতর জীবন যাপন কর‌ছেন তিন যুবক‌। বি‌জি‌বি ও বিএসএফ নজরদা‌রি বজায় রাখ‌লেও তা‌দের স‌রি‌য়ে নেওয়ার বিষয়ে কোনও সিদ্ধা‌ন্তে পৌঁছা‌তে পা‌রে‌নি।
জামালপুর বি‌জি‌বি ৩৫ ব‌্যাটা‌লিয়‌নের অ‌ধিনায়ক লেফ‌টেন‌্যান্ট ক‌র্নেল মোঃ হাসানুর রহমান সীমান্তের শূন্যরেখায় তিন যুব‌কের অবস্থান করার বিষয়টি নিশ্চিত করে‌ছেন। ত‌বে তাদের স‌রি‌য়ে নেওয়া সম্পর্কে মন্তব্য করেন‌নি বি‌জি‌বির এই কর্মকর্তা।
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ইজলামারী সীমা‌ন্তে গি‌য়ে দেখা গে‌ছে, তিন যুবক মা‌টি‌তে প‌লি‌থিন বি‌ছি‌য়ে শূন‌্যরেখার কা‌ছে অবস্থান কর‌ছেন। রোদ থেকে রক্ষা পে‌তে নি‌জে‌দের পোশাক টা‌নিয়ে ছায়ার ব‌্যবস্থা ক‌রে‌ছেন। বি‌জি‌বি ও বিএসএ‌ফের আপ‌ত্তির কার‌ণে তিন যুব‌কের সঙ্গে কথা বলা সম্ভব হয়‌নি।
স্থানীয় সূ‌ত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ইজলামারী সীমান্তের শূন‌্যরেখার কা‌ছে অবস্থান করা ওই তিন যুবক নি‌জে‌দের বাংলা‌দে‌শি নাগ‌রিক দা‌বি ক‌রে‌ছেন। দা‌বি অনুযায়ী তারা হলেন- ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার মোঃ নাঈম মিয়া (২২),  সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার মোঃ জহিরুল ইসলাম (২৬) এবং নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার মোঃ পারভেজ হোসেন (২১)। ত‌বে বি‌জি‌বি কর্তৃপ‌ক্ষের মাধ‌্যমে তা‌দের পরিচয় নি‌শ্চিত হওয়া যায়‌নি।
স্থানীয় ইউপি সদস্য মোঃ রুহুল আমিন বলেন, ওই তিন যুবক সীমান্তের শূন্যরেখায় ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কার মধ্যেই মানবেতর জীবন কাটাচ্ছেন। তা‌দের মাথার ওপর কো‌নও ছাউ‌নি নেই। তা‌দের স‌রি‌য়ে নেওয়ার ব‌্যবস্থা না কর‌লে যে‌কোনও সময় অনাকা‌ঙ্ক্ষিত ঘটনা ঘট‌তে পা‌রে।
এর আগে গত ১৪ জুন ভোর ৬টার দিকে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তপথে নারী-শিশুসহ ছয় জন এবং ইজলামারী সীমান্তপথে তিন যুবক‌কে বাংলাদেশ ভূখ‌ণ্ডে পুশইনের চেষ্টা ক‌রে‌ বিএসএফ। কাঁটাতারের এপারে বাংলাদেশ প্রান্তে ঠেলে দেওয়া হলেও বিজিবি এবং স্থানীয় গ্রামবাসীর বাধায় তাদের বাংলাদেশ ভূখণ্ডে পাঠাতে পারেনি বিএসএফ। মা ও শিশুর জীবন সংকট নি‌য়ে গণমাধ‌্যমে সংবাদ প্রকা‌শের পর গত ১৮ জুন ভো‌রে দুই শিশুসহ দম্প‌তি‌কে স‌রি‌য়ে নেওয়া হয়। প‌রে গত ২৩ জুন একই সীমা‌ন্তের দুই যুবককেও স‌রি‌য়ে নেওয়া হয়। ত‌বে ইজলামারী সীমা‌ন্তের শূন‌্যরেখায় তিন যুবক বি‌জি‌বি ও বিএসএফের প্রহরায় ১৩ দিন ধরে অবস্থান কর‌ছেন।
বি‌জি‌বি অ‌ধিনায়ক লেফ‌টেন‌্যান্ট ক‌র্নেল মোঃ হাসানুর রহমান ব‌লেন, ‘রৌমারীর গয়টাপাড়া সীমা‌ন্তে বর্তমা‌নে কেউ নেই। ত‌বে উপ‌জেলার ইজলামারী সীমা‌ন্তে তিন যুবক শূন‌্যরেখার কা‌ছে র‌য়ে‌ছেন। সীমা‌ন্তে নজরদা‌রি‌তে বি‌জি‌বি আ‌গের ম‌তো ক‌ঠোর অবস্থা‌নে র‌য়ে‌ছে।’
- Advertisement -spot_img
সর্বশেষ

‘জীবনবান্ধব’ বাজেটের মাধ্যমে নতুন অর্থনীতির ভিত্তি গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব বাজেট’ হিসেবে উল্লেখ করে বলেছেন, এটি কেবল আয়-ব্যয়ের হিসাব নয়; বরং...