27.7 C
Dhaka
শুক্রবার, জুলাই ৩, ২০২৬

মালদ্বীপের ভাইরাল ভিডিও ঘিরে আবারও প্রেমের গুঞ্জনে কেয়া পায়েল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে ফের শুরু হয়েছে প্রেমের আলোচনা। সম্প্রতি মালদ্বীপে অবকাশযাপনের সময় ধারণ করা একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে তার ব্যক্তিগত জীবন।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, মালদ্বীপের একটি রেস্তোরাঁয় এক তরুণের সঙ্গে সময় কাটাচ্ছেন কেয়া পায়েল। দুজনকে গল্পে মগ্ন থাকতে দেখা যায়। একপর্যায়ে অভিনেত্রী নিজের হাতে ওই তরুণকে খাবার খাইয়েও দেন। এই দৃশ্য প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা।
অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের দাবি, ওই তরুণের নাম প্রাচুর্য। তাদের দীর্ঘদিনের পরিচয় ও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এর আগেও যুক্তরাজ্যে একসঙ্গে ভ্রমণ করতে দেখা গিয়েছিল তাদের। যদিও সে সময় বিষয়টি নিয়ে খুব বেশি আলোচনা হয়নি, তবে সাম্প্রতিক ভিডিওটি নতুন করে সেই গুঞ্জনকে সামনে এনেছে।
সূত্রগুলোর ভাষ্য, কেয়া পায়েল ও প্রাচুর্য দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন। তবে এ বিষয়ে তারা কখনোই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
এদিকে ভাইরাল ভিডিও নিয়ে এখন পর্যন্ত কেয়া পায়েল বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। ফলে বিষয়টি নিয়ে রহস্য ও কৌতূহল আরও বেড়েছে। সামাজিকমাধ্যমে ভিডিওটি ঘিরে চলছে ব্যাপক আলোচনা।
তবে উল্লেখ্য, সম্পর্কের দাবিগুলো সংশ্লিষ্ট সূত্রের বক্তব্য ও সামাজিকমাধ্যমে প্রচারিত তথ্যের ভিত্তিতে আলোচনায় এসেছে। কেয়া পায়েল বা প্রাচুর্যের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
- Advertisement -spot_img
সর্বশেষ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে আইনশৃঙ্খলা, নিরাপত্তা এবং শিক্ষা সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী...