27.7 C
Dhaka
শুক্রবার, জুলাই ৩, ২০২৬

‘হরমুজ প্রণালি ইরানের সবচেয়ে বড় শক্তি’, কর্তৃত্ব বজায় রাখার ঘোষণা গালিবাফের

জনপ্রিয়

হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌম কর্তৃত্ব অটুট থাকবে বলে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ। তিনি বলেছেন, কৌশলগত এই নৌপথ ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তির উৎস এবং এ বিষয়ে তেহরান কোনো ধরনের আপস করবে না।
যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা স্মারক নিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে গালিবাফ জানান, সমঝোতার আওতায় হরমুজ প্রণালিতে সামুদ্রিক সেবার ফি থেকে মাত্র ৬০ দিনের জন্য অস্থায়ী অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এটি কোনোভাবেই প্রণালির ওপর ইরানের অধিকার বা নিয়ন্ত্রণে পরিবর্তন আনে না।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে তিনি বলেন, “হরমুজ প্রণালি আমাদের আঞ্চলিক জলসীমার অংশ। এটিকে কেন্দ্র করে ইরানের বিরুদ্ধে বিভ্রান্তি বা বিতর্ক তৈরির কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “কোনো পরিস্থিতিতেই ইরান তার অবস্থান থেকে এক চুলও সরে আসবে না।” গালিবাফের ভাষায়, হরমুজ প্রণালি যুদ্ধকালীন সময়ে ইরানের জন্য “ঐশ্বরিক উপহার” এবং এটি দেশের “সবচেয়ে বড় শক্তির হাতিয়ার”।
বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় হরমুজ প্রণালির গুরুত্ব অত্যন্ত বেশি। প্রতিদিন বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই নৌপথ দিয়ে পরিবহন করা হয়। ফলে প্রণালিটির নিরাপত্তা ও নিয়ন্ত্রণকে ঘিরে দীর্ঘদিন ধরেই ইরান, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে ভূরাজনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে আইনশৃঙ্খলা, নিরাপত্তা এবং শিক্ষা সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী...