বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ অবিশ্বাস্য এক নাটকীয়তার সাক্ষী হলো ফুটবল বিশ্ব। নির্ধারিত সময়ের ৮৬ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে বেলজিয়ামের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সেনেগাল। অতিরিক্ত সময়ে বিতর্কিত এক পেনাল্টি ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেও সেই সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি সেনেগালের প্রধান কোচ পাপে থিয়াও।
ম্যাচ শেষে ফিফাকে দেওয়া প্রতিক্রিয়ায় থিয়াও বলেন, রেফারির সিদ্ধান্ত নিয়ে তিনি বিতর্কে যেতে চান না। তার ভাষায়, ফুটবলে এমন ঘটনা ঘটতেই পারে। বরং নিজের দল শেষ মুহূর্তে দুই গোলের লিড ধরে রাখতে না পারায় হতাশা প্রকাশ করেন তিনি।
থিয়াও বলেন, ‘আমরা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছি, এটা খুবই কষ্টের। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও জয় ধরে রাখতে পারিনি। বেলজিয়াম দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। এরপর পেনাল্টির ঘটনাও এসেছে। এসব নিয়ে আমি কিছু বলতে চাই না। প্রতিপক্ষকে অভিনন্দন।’
সিয়াটলে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধ থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছিল সেনেগাল। দ্বিতীয়ার্ধের শেষভাগ পর্যন্তও দুই গোলের নিরাপদ ব্যবধানে এগিয়ে ছিল আফ্রিকার দলটি। কিন্তু মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে সমতায় ফেরে বেলজিয়াম, ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ের শেষদিকে আসে ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত। বক্সের ভেতরে কামারার ট্যাকলে পড়ে পেনাল্টির আবেদন জানান ইউরি টিলেমান্স। মাঠের রেফারি প্রথমে খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেও ভিএআরের পরামর্শে ভিডিও পর্যালোচনা শেষে নিজের সিদ্ধান্ত বদলে পেনাল্টি দেন। সেই স্পট-কিক থেকেই জয়সূচক গোল করেন টিলেমান্স।
বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে আইনশৃঙ্খলা, নিরাপত্তা এবং শিক্ষা সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী...