27.7 C
Dhaka
শুক্রবার, জুলাই ৩, ২০২৬

১২ দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন, উধাও প্রেমিক ও পরিবার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে টানা ১২ দিন ধরে অবস্থান করে অনশন করছেন নুসরাত জাহান (২২) নামে এক তরুণী। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ ওঠার পর অভিযুক্ত যুবক ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে আত্মগোপনে গেছেন বলে জানিয়েছে স্থানীয়রা।
নুসরাতের দাবি, প্রায় চার বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আবু সাঈদ ওরফে সাইফুল ইসলামের সঙ্গে তার পরিচয় হয়। পরে সেই পরিচয় প্রেমের সম্পর্কে রূপ নেয় এবং গত দুই বছর ধরে ঢাকায় নিয়মিত দেখা-সাক্ষাতের মাধ্যমে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়।
তার অভিযোগ, সম্প্রতি বিয়ের আশ্বাস দিয়ে সাইফুল তাকে দেবিদ্বারের একটি আত্মীয়ের বাড়িতে নিয়ে যান। সেখানে কয়েকদিন থাকার পর বিয়ের কথা তুলতেই কাউকে কিছু না জানিয়ে চলে যান তিনি। পরে প্রেমিকের বাড়ির ঠিকানা সংগ্রহ করে সেখানে পৌঁছালে বিয়ের বিষয়টি অস্বীকার করা হয়। এমনকি তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ করেন নুসরাত।
এরপর থেকেই প্রেমিকের বাড়িতে অবস্থান করে অনশন শুরু করেন তিনি। নুসরাতের ভাষ্য, তাদের সম্পর্ক স্বামী-স্ত্রীর মতো ছিল এবং এখন বিয়ে ছাড়া তার সামনে আর কোনো পথ খোলা নেই।
ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধিরা উভয়পক্ষকে নিয়ে সমঝোতার চেষ্টা করলেও কোনো সমাধান হয়নি। অভিযোগ রয়েছে, বৈঠকের মাঝপথেই অভিযুক্ত যুবক চলে যান। পরে তিনি ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে চলে যান।
শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও ছেলের পরিবার বিয়েতে সম্মতি দেয়নি। পরে উপজেলা প্রশাসন ও পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন বলেন, ঘটনাস্থলে গিয়ে তরুণীর সঙ্গে কথা বলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার প্রস্তাব দেওয়া হলেও তিনি তা গ্রহণ করেননি। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।
ব্রাহ্মণপাড়া থানার ওসি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পাশাপাশি ঘটনার মূল স্থান অন্য থানার আওতায় হওয়ায় আইনগত বিষয়টিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখবে।
অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান জানিয়েছেন, দ্রুত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট থানা ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিবেদন লেখা পর্যন্ত বিয়ে বা আপস-মীমাংসার বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। অভিযুক্ত আবু সাঈদ ও তার পরিবারের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
- Advertisement -spot_img
সর্বশেষ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে আইনশৃঙ্খলা, নিরাপত্তা এবং শিক্ষা সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী...