27.8 C
Dhaka
রবিবার, জুলাই ৫, ২০২৬

চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন জয় চৌধুরী। শুক্রবার (৩ জুলাই) ভোটগ্রহণ শেষে শনিবার (৪ জুলাই) ভোরে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি-এর এই নির্বাচনে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন প্রাঙ্গণে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোট দেন। ভোট গণনা শেষে ১৭টি ব্যালট বাতিল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে শিবা শানু পেয়েছেন ২৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অভিনেতা ও ফাইট ডিরেক্টর আরমান পেয়েছেন ১৭৩ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পান ১৭৯ ভোট।
নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে বিএফডিসিতে ছিল উৎসবমুখর পরিবেশ। মূল প্রতিদ্বন্দ্বিতা হয় ‘শিবা শানু-জয় চৌধুরী’ এবং ‘আরমান-মুক্তি’ প্যানেলের মধ্যে। প্রচার-প্রচারণা, মতবিনিময় সভা এবং প্যানেল পরিচিতির মাধ্যমে মুখর ছিল চলচ্চিত্রাঙ্গন।
শুক্রবার সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে ব্যালট গণনা শুরু করে নির্বাচন কমিশন। দীর্ঘ গণনা শেষে শনিবার ভোরে ফল ঘোষণা করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার কামাল মো. কিবরিয়া লিপু ফলাফল ঘোষণা করেন। নতুন কমিটির কাছে শিল্পীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
- Advertisement -spot_img
সর্বশেষ

খামেনি হত্যার প্রতিশোধের হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করল ইরান

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে দেশটির গোয়েন্দা মন্ত্রণালয়।...