ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-এর প্রথম জানাজা নামাজ রাজধানী তেহরানে অনুষ্ঠিত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, জানাজায় লাখো মানুষ অংশ নেন।
প্রতিবেদনে বলা হয়েছে, খামেনি এবং তাঁর পরিবারের চার সদস্যের জানাজা নামাজে ইমামতি করেন ইরানের শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্বদের একজন আয়াতুল্লাহ জাফর সোবহানি।
রাষ্ট্রীয় এই শোকানুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি এজেই।
এছাড়া ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-এর কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানিও জানাজা অনুষ্ঠানে অংশ নেন।
রাষ্ট্রীয় পর্যায়ের এই শোকানুষ্ঠানকে ঘিরে তেহরানজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।