29 C
Dhaka
শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

সামাজিক মাধ্যমে অশালীন রাজনৈতিক ভাষার সমালোচনায় দীপ্তি চৌধুরী

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

আলোচিত উপস্থাপক দীপ্তি চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক বিতর্কে ব্যবহৃত অশালীন ও যৌন ইঙ্গিতপূর্ণ ভাষার সমালোচনা করেছেন।
শনিবার (৪ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “এক নোংরামিকে কাউন্টার দিতে আরেক নোংরামি চলছে। প্রতি স্ক্রলে কে কারে ‘চ’ করতে চায়, কে করতে পারবে—কে পারবে না, কে আগে কারে করত, কে ফিরে আসলে কারে করবে—এই সবই চলছে! কী ভয়ংকর ভাই!”
দীপ্তি চৌধুরী আরও বলেন, “নারী-পুরুষ নির্বিশেষে কেউ কোনো রাজনৈতিক দলকে ‘চ’ করতে চায়, কেউ কোনো মাসকে ‘চ’ করতে চায়। বাঙালি যে সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড, সেটা গালির ধরন দেখেই বোঝা যায়।”
তিনি রাজনৈতিক মতবিরোধ প্রকাশে শালীন ভাষা ব্যবহারের আহ্বান জানিয়ে লেখেন, “পলিটিক্যাল কাউন্টারকে আপনার নোংরা যৌনপ্রবৃত্তি থেকে বের করে আনুন প্লিজ। পৃথিবীতে ‘চ’ করা ছাড়াও মানুষকে নিন্দা জানানোর, ভুল প্রমাণ করার, কাউন্টার অ্যাটাক করার আরও অনেক কিছু আছে।”
দীপ্তি চৌধুরীর এই মন্তব্য সামাজিক মাধ্যমে রাজনৈতিক আলোচনায় ব্যবহৃত ভাষা ও পারস্পরিক সম্মানবোধ নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

ফেসবুক পোস্টের পরই বদলি আদেশে বড় মোড়! ঢাকায় গণপূর্তের দুই নেতা

গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের বদলিতে লটারি পদ্ধতি নিয়ে তৈরি হয়েছে নতুন করে আলোচনা। কিছুদিন আগে বেশ আয়োজন করে লটারির মাধ্যমে...