25.8 C
Dhaka
বুধবার, জুলাই ৮, ২০২৬

৩২৫ মিলিয়ন ডলারের ঘুষ: চীনের সাবেক কর্মকর্তার মৃত্যুদণ্ড

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

চীনের এক সাবেক সরকারি কর্মকর্তাকে প্রায় ৩২৫ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৩২ কোটি ৫০ লাখ ডলার) সমপরিমাণ ঘুষ গ্রহণের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দীর্ঘ সময় ধরে ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ ঘুষ গ্রহণের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। আদালত রায়ে উল্লেখ করেন, অপরাধের মাত্রা অত্যন্ত গুরুতর এবং এর ফলে রাষ্ট্র ও জনস্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
রায়ে তার রাজনৈতিক অধিকার বাতিল, ব্যক্তিগত সম্পদ বাজেয়াপ্ত এবং অবৈধভাবে অর্জিত অর্থ রাষ্ট্রের অনুকূলে জব্দ করার নির্দেশও দেওয়া হয়েছে।
চীনে দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে সাম্প্রতিক বছরগুলোতে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের নির্বাহীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। গুরুতর দুর্নীতির মামলায় দেশটির আইনে মৃত্যুদণ্ডের বিধানও রয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

আয়নাবাজি’ থেকে ‘বনলতা সেন’: সংখ্যায় নয়, স্মরণীয় কাজেই বিশ্বাস নাবিলার

একসময় তিনি ছিলেন ‘আয়নাবাজির নাবিলা’। এরপর দীর্ঘ বিরতি। অনেকেই ভেবেছিলেন, হয়তো আর বড় পর্দায় দেখা যাবে না তাঁকে। কিন্তু...