বন্ধুদের সঙ্গে বড় পর্দায় আর্জেন্টিনা–মিসর বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতে বের হয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের নেতা ফাইয়াজ তাজরিয়ান। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।
মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাইয়াজ তাজরিয়ান (২৮) এনসিপির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
পুলিশ জানায়, রাত ১০টার পর মোটরসাইকেলে করে ফ্লাইওভারে ওঠার সময় তার দ্রুতগতির মোটরসাইকেলটি বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কামালের ভাষ্য, বৃষ্টির কারণে কাভার্ড ভ্যানটি ফ্লাইওভারে বিকল হয়ে পড়েছিল এবং সেটি মেরামতের কাজ চলছিল। এ সময় দ্রুতগতিতে আসা মোটরসাইকেলটি ভ্যানটির পেছনে ধাক্কা লেগে নিচে ঢুকে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ফাইয়াজকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে গাড়িটি জব্দ করা হয়েছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এনসিপির চট্টগ্রাম মহানগর শাখার দপ্তর সম্পাদক রিদওয়ান হৃদয় বলেন, ফাইয়াজ তাজরিয়ানের আকস্মিক মৃত্যুতে দল গভীরভাবে শোকাহত। তিনি একজন নিবেদিতপ্রাণ সংগঠক ছিলেন এবং মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে দলের কর্মসূচিতেও অংশ নিয়েছিলেন।
দলীয় সূত্র জানায়, কর্মসূচি শেষে বন্ধুদের সঙ্গে বড় পর্দায় আর্জেন্টিনা–মিসর ম্যাচ দেখতে যাওয়ার পথেই এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, গবেষণা, আধুনিক প্রযুক্তি ও যান্ত্রিকীকরণের মাধ্যমে দেশের কৃষিকে প্রযুক্তিনির্ভর, লাভজনক ও টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে...