26.5 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬

অপু-বুবলীকে নিয়ে মুখ খুললেন গৌতম সাহা, জানালেন অজানা অনেক কথা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

মেকআপ শিল্পী গৌতম সাহা সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীকে নিয়ে নানা বিষয় তুলে ধরেছেন। আলোচনায় উঠে এসেছে অপুর ব্যক্তিজীবন, বিচ্ছেদের পর তার মানসিক অবস্থা এবং বুবলীর সঙ্গে কাজের অভিজ্ঞতাও।
সাক্ষাৎকারে গৌতম সাহা বলেন, অপুর সিঙ্গাপুরে বিয়ের গুঞ্জনের বিষয়টি তিনি সামাজিক যোগাযোগমাধ্যম থেকেই জেনেছেন। এ বিষয়ে তার কাছে নিশ্চিত কোনো তথ্য নেই। তবে খবরটি সত্যি হলে তিনি অপুর নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন, একজন নারী হিসেবে অপুরও সুখী সংসার পাওয়ার অধিকার রয়েছে এবং তিনি নিজের যোগ্যতাতেই জীবনে এগিয়ে যেতে সক্ষম।
তিনি আরও জানান, শাকিব খানর সঙ্গে বিচ্ছেদের পর অপু বিশ্বাস খুব কঠিন সময় পার করেছিলেন। সেই সময় তাকে মানসিকভাবে শক্ত রাখতে তিনি দীর্ঘ সময় পাশে ছিলেন, সাহস জুগিয়েছেন এবং অভিনয়ে ফেরার জন্য অনুপ্রাণিত করেছেন। পরে বিভিন্ন কারণে তাদের আগের মতো ঘনিষ্ঠ সম্পর্ক আর বজায় থাকেনি।
বর্তমানে শবনম বুবলীর সঙ্গে নিয়মিত কাজ করছেন গৌতম সাহা। তার ভাষায়, দীর্ঘ ক্যারিয়ারে অনেক তারকার সঙ্গে কাজ করলেও বুবলীর মতো সহযোগিতাপরায়ণ ও আন্তরিক মানুষ খুব কমই দেখেছেন। কাজের প্রতি তার নিষ্ঠা ও পেশাদার মনোভাব তাকে মুগ্ধ করেছে।
সাক্ষাৎকারে অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয় এবং বুবলীর ছেলে শেহজাদ খান বীর সম্পর্কেও কথা বলেন তিনি। গৌতমের মতে, দুই শিশুর স্বভাব সম্পূর্ণ ভিন্ন। জয় প্রাণবন্ত ও দুষ্টুমি করতে ভালোবাসলেও, বীর তুলনামূলক শান্ত এবং নিজের মতো থাকতে পছন্দ করে।
গৌতম সাহা বলেন, অপুর সঙ্গে এখন আগের মতো যোগাযোগ না থাকলেও তাদের ভাই-বোনের মতো সম্পর্কের স্মৃতিগুলো এখনও তাকে নাড়া দেয়। তার এই ব্যক্তিগত অভিজ্ঞতা ও মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

কৃষিকে প্রযুক্তিনির্ভর ও লাভজনক করতে সরকারের বহুমুখী উদ্যোগ: সংসদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, গবেষণা, আধুনিক প্রযুক্তি ও যান্ত্রিকীকরণের মাধ্যমে দেশের কৃষিকে প্রযুক্তিনির্ভর, লাভজনক ও টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে...