28 C
Dhaka
শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

মুখ ফসকে ইরানকে ‘জাপান’ বললেন ট্রাম্প

জনপ্রিয়
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বক্তব্যে ইরানের নাম বলতে গিয়ে ভুলবশত ‘ইসলামিক রিপাবলিক অব জাপান’ বলে ফেলেছেন। এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
বুধবার (৮ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, ‘ইসলামিক রিপাবলিক অব জাপান আমাদের একটি বিমানবাহী রণতরীর দিকে ১১১টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল।’
তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন-কে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হলেও সেগুলো সফলভাবে প্রতিহত করা হয়েছে।
তবে বক্তব্যে ‘ইসলামিক রিপাবলিক অব জাপান’ উল্লেখ করায় ধারণা করা হচ্ছে, ট্রাম্প আসলে ইরানের কথা বলতে গিয়ে অসাবধানতাবশত জাপানের নাম উচ্চারণ করেছেন।
ট্রাম্পের এই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা শুরু হয়। জাপানের সংবাদমাধ্যম কিয়োদো নিউজ এবং দ্য জাপান টাইমসসহ বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, এটি ছিল ট্রাম্পের একটি ‘স্লিপ অব দ্য টাং’ বা মুখ ফসকে বলা ভুল, যেখানে তিনি ইরানের পরিবর্তে জাপানের নাম ব্যবহার করেন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে নিছক মুখ ফসকে বলা মন্তব্য হিসেবে দেখছেন, আবার কেউ কেউ ট্রাম্পের বক্তব্যের যথার্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

ফেসবুক পোস্টের পরই বদলি আদেশে বড় মোড়! ঢাকায় গণপূর্তের দুই নেতা

গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের বদলিতে লটারি পদ্ধতি নিয়ে তৈরি হয়েছে নতুন করে আলোচনা। কিছুদিন আগে বেশ আয়োজন করে লটারির মাধ্যমে...