26.5 C
Dhaka
শুক্রবার, জুলাই ১০, ২০২৬

মিসরের হারের ক্ষোভে থানায় অভিযোগ, ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

জনপ্রিয়

বিশ্বকাপ ফুটবলে প্রিয় দল মিসরের পরাজয় এবং ম্যাচে রেফারিংয়ে অনিয়মের অভিযোগ তুলে নোয়াখালীর এক তরুণ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও ম্যাচ রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করতে যান।
বুধবার (৮ জুলাই) রাত ৮টার দিকে নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের মান্দারতলী গ্রামের বাসিন্দা মো. রাকিব (২২) সুধারাম মডেল থানায় অভিযোগপত্র নিয়ে উপস্থিত হন।
অভিযোগে তিনি দাবি করেন, বিশ্বকাপের ওই ম্যাচে পূর্বপরিকল্পিত জালিয়াতির মাধ্যমে কোটি কোটি ফুটবলপ্রেমীর আবেগ নিয়ে খেলা হয়েছে। এ ঘটনায় ফিফা সভাপতি, ম্যাচ রেফারিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন তিনি।
লিখিত অভিযোগে রাকিব নিজেকে একজন আইন মান্যকারী সাধারণ ফুটবল সমর্থক হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক আইনের আওতায় অভিযুক্তদের শাস্তি দাবি করেন। এছাড়া ফিফা সভাপতি ও রেফারির পাশাপাশি আরও ১৫ থেকে ২০ জনকে এ ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগে উল্লেখ করেন।
তবে বিষয়টি শুনে পুলিশ তাকে আইনি এখতিয়ার ও প্রক্রিয়া সম্পর্কে বুঝিয়ে দিলে তিনি অভিযোগপত্র নিয়ে থানা থেকে চলে যান।
- Advertisement -spot_img
সর্বশেষ

বৃষ্টি নামলেই কেন মন আবেগে ভরে ওঠে?

‘আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে, জানি নে, জানি নে কিছুতেই কেন যে মন লাগে না...’—রবীন্দ্রনাথ ঠাকুরের এই চিরকালীন পঙ্‌ক্তি...