গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ঘুমন্ত অবস্থায় শাহ জামাল মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজা গোলাম হোসেনের (৩৫) বিরুদ্ধে। শনিবার (১১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ভারাদহ মাঝিপাড়া হাফিজার পাগলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহ জামাল মিয়া ওই গ্রামের জংলু মিয়ার ছেলে। ঘটনার পর রবিবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতে নিজ বাড়ির বারান্দায় ঘুমিয়ে ছিলেন শাহ জামাল। এ সময় ধারালো অস্ত্র নিয়ে এসে তার ভাতিজা গোলাম হোসেন গলায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা জানান, অভিযুক্ত গোলাম হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং তার মানসিক সমস্যাও ছিল বলে তারা দাবি করেন। তাদের অভিযোগ, এর আগেও তিনি সহিংস আচরণ করেছেন। কিছুদিন আগে নিজের স্ত্রীর ওপরও হামলা চালানোর পর তিনি এলাকা ছেড়ে ঢাকায় চলে যান। স্বজনদের ধারণা, বিভিন্ন বিষয় নিয়ে চাচার সঙ্গে বিরোধ ও ক্ষোভের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং অভিযুক্তকে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।
অতিবৃষ্টির ফলে দেশের বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...