28 C
Dhaka
শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

বাঘারপাড়ায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, অভিযুক্তকে ধরতে পুলিশের অভিযান

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

যশোরের বাঘারপাড়া উপজেলায় পূর্ববিরোধের জেরে রুবেল হোসেন (৩৮) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খাজুরা তেলপাম্প এলাকার গাড়ি ওজনের স্কেলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রুবেল হোসেন বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন। তিনি তেলিধান্যপোড়া এলাকার বাসিন্দা ও মুনতাজ ঢালীর ছেলে।
স্থানীয়দের ভাষ্য, পূর্ববিরোধকে কেন্দ্র করে একই এলাকার আব্দুর রবের ছেলে রাব্বি ধারালো অস্ত্র নিয়ে রুবেলের ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, অভিযুক্ত রাব্বি নিহত রুবেল হোসেনের ছোট বোনের দেবর।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান পরিচালনা করছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

ফেসবুক পোস্টের পরই বদলি আদেশে বড় মোড়! ঢাকায় গণপূর্তের দুই নেতা

গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের বদলিতে লটারি পদ্ধতি নিয়ে তৈরি হয়েছে নতুন করে আলোচনা। কিছুদিন আগে বেশ আয়োজন করে লটারির মাধ্যমে...