27.2 C
Dhaka
বুধবার, জুলাই ১৫, ২০২৬

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা: শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

ঢাকা, ১৪ জুলাই — দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে তারা সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। বিক্ষোভে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
একই দিনে রাজধানীর শাহবাগ, উত্তরা ও মিরপুরেও একই দাবিতে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এছাড়া রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনেও বিক্ষোভ ও অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে। তবে সকাল সাড়ে ১১টা পর্যন্ত সায়েন্সল্যাব ছাড়া অন্য কোথাও কর্মসূচি শুরুর তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
- Advertisement -spot_img
সর্বশেষ

নরসিংদীর পলাশে বালু ব্যবসায়ীকে মারধর ও কান কামড়ে আহত করার অভিযোগ

নরসিংদীর পলাশে সাখাওয়াত হোসেন নামে এক বালু ব্যবসায়ীকে অপহরণ করে মারধর ও কান কামড়ে আহত করার অভিযোগ উঠেছে ঘোড়াশাল...