27.2 C
Dhaka
বুধবার, জুলাই ১৫, ২০২৬

মালদ্বীপে অবকাশযাপনে কেয়া পায়েল, নজর কেড়েছে নতুন সব ছবি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল ব্যস্ত অভিনয়সূচির ফাঁকে অবকাশযাপনে গেছেন মালদ্বীপে। সফরের বিভিন্ন মুহূর্ত তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন, যা ভক্তদের দৃষ্টি কেড়েছে।
শেয়ার করা ছবিগুলোতে কখনও সমুদ্রসৈকতে ক্যান্ডেল লাইট ডিনার, কখনও ব্যাকলেস ফ্লোরাল পোশাকে সৈকতভ্রমণ, আবার কখনও হালকা নীল-বেগুনি শাড়িতে কাঠের ওয়াকওয়েতে পোজ দিতে দেখা যায় তাকে।
এছাড়া সমুদ্রতীরের কটেজের বারান্দায় সাদা গাউনে, সৈকতসংলগ্ন ক্যাফেতে ক্যাজুয়াল লুকে এবং স্বচ্ছ নীল জলরাশিতে জলকেলির মুহূর্তও ক্যামেরাবন্দি করেছেন এই অভিনেত্রী।
কেয়া পায়েলের প্রকাশিত ছবিগুলোতে তার ভিন্নধর্মী ফ্যাশন ও মালদ্বীপের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের সমন্বয় ভক্তদের প্রশংসা কুড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো নিয়ে চলছে ব্যাপক আলোচনা।
- Advertisement -spot_img
সর্বশেষ

নরসিংদীর পলাশে বালু ব্যবসায়ীকে মারধর ও কান কামড়ে আহত করার অভিযোগ

নরসিংদীর পলাশে সাখাওয়াত হোসেন নামে এক বালু ব্যবসায়ীকে অপহরণ করে মারধর ও কান কামড়ে আহত করার অভিযোগ উঠেছে ঘোড়াশাল...