29.7 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

দেশব্যাপী ফ্যামিলি কার্ড সম্প্রসারণে নির্ভুল তথ্য ভান্ডার তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

ঢাকা, ২০ জুলাই: দেশের প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি গ্রহণযোগ্য ও নির্ভুল তথ্যভান্ডার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২০ জুলাই) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সারাদেশে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশলবিষয়ক এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
বৈঠকে ফ্যামিলি কার্ড কর্মসূচির বর্তমান অগ্রগতি, বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং দেশব্যাপী সম্প্রসারণের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী ধাপে ধাপে কর্মসূচি সম্প্রসারণে বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন, আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর জোর দেন।
তিনি আরও নির্দেশনা দেন, তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা ও নির্ভুলতা নিশ্চিত করতে হবে, যাতে প্রকৃত সুবিধাভোগীরা কোনো ধরনের হয়রানি ছাড়াই এ কর্মসূচির আওতায় আসতে পারেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন এমপি গাজী নজরুল ইসলাম, ভিডিওতে থাকা নারীকে দ্বিতীয় স্ত্রী দাবি

সংবাদ:সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে প্রথমবারের মতো বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাতক্ষীরা-৪ আসনের...