25.5 C
Dhaka
শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

প্রথম সন্তানের অপেক্ষায় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান ও তার স্ত্রী তাহসিন তামান্না প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বেবি বাম্পের ছবি প্রকাশ করে সুখবরটি জানান তাহসিন তামান্না।
ফেসবুকে শেয়ার করা ছবির সঙ্গে তিনি লেখেন, “আমরা তোমার লাথিগুলো গুনছিলাম, প্রার্থনা করছিলাম, আর তোমার ছোট্ট মুখটার স্বপ্ন দেখছিলাম।” পোস্টটি প্রকাশের পর ভক্ত ও সহকর্মীদের কাছ থেকে শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এই দম্পতি।
উল্লেখ্য, ২০২৪ সালের ২ ডিসেম্বর ফেসবুক পোস্টের মাধ্যমে নিজের বিয়ের খবর প্রকাশ করেন আরিয়ান। সে সময় তিনি জানান, তার স্ত্রী তাহসিন তামান্না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং প্রায় সাত বছরের পরিচয়ের পর দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।
নির্মাতা হিসেবে ‘তুমি আমি সে’ নাটকের মাধ্যমে যাত্রা শুরু করেন মিজানুর রহমান আরিয়ান। এরপর তিনি প্রায় শতাধিক নাটক নির্মাণ করেছেন। তার জনপ্রিয় কাজগুলোর মধ্যে রয়েছে ‘বড় ছেলে’, ‘বুকের বাঁ পাশে’, ‘একটি মিষ্টি প্রেমের গল্প’, ‘গল্পগুলো আমাদের’, ‘আমার গল্পে তুমি’, ‘মিস্টার অ্যান্ড মিসেস’, ‘বুঝ বালিকা ওবুঝ বালক’ এবং ‘চারুর বিয়ে’
এ ছাড়া তার নির্মিত ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’ এবং ‘পুনর্মিলনে’ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।
নতুন অতিথিকে ঘিরে আরিয়ান ও তাহসিন তামান্নার জীবনের এই নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানিয়েছেন তাদের শুভানুধ্যায়ীরা।
- Advertisement -spot_img
সর্বশেষ

চেলসিতে যোগ দিচ্ছেন ভ্যালেন্টিন বারকো, চুক্তি সম্পন্ন

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি ট্রান্সফার উইন্ডোতে আরও একটি নতুন সংযোজন করতে যাচ্ছে। ফরাসি ক্লাব স্ট্রাসবার্গ থেকে আর্জেন্টাইন তরুণ...