27 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

ইরাকের কিরকুকে ২৪ ঘণ্টায় ছয় দফা ভূমিকম্প, বড় ক্ষয়ক্ষতি নেই

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

ইরাকের কিরকুক প্রদেশে ২৪ ঘণ্টার মধ্যে ছয় দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ তথ্য জানিয়েছে শাফাক নিউজ।
শুক্রবার সন্ধ্যায় সর্বশেষ ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৫। প্রাদেশিক ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, এর উৎপত্তিস্থল ছিল কিরকুক শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার পূর্বে।
এর আগে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আরও পাঁচটি ভূমিকম্প রেকর্ড করা হয়। শাফাক নিউজকে এক ভূকম্পন বিশেষজ্ঞ জানান, চতুর্থ ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৪ এবং তৃতীয়টির মাত্রা ছিল ৩.৭ থেকে ৪.০-এর মধ্যে।
আগের কয়েকটি কম্পন কিরকুকের বিভিন্ন এলাকায় বাসিন্দারা অনুভব করেছেন। বিশেষজ্ঞরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং ধারাবাহিক ভূকম্পনের কারণ বিশ্লেষণ করছেন।
উত্তর ইরাকে অবস্থিত কিরকুক প্রায় ৫ হাজার বছরেরও বেশি পুরোনো একটি ঐতিহাসিক শহর। এটি রাজধানী বাগদাদ থেকে প্রায় ২৫০ কিলোমিটার উত্তর-পূর্বে, জাগরোস পর্বতমালার পাদদেশে অবস্থিত। কিরকুক ইরাকের অন্যতম প্রধান তেল ও গ্যাস উৎপাদনকেন্দ্র। বহুসংস্কৃতির এই শহরে কুর্দি, আরব, তুর্কমেনসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...