| Your Ads Here 100x100 |
|---|
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি হলো ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। এই জাদুঘর আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”
বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “জুলাই স্মৃতি জাদুঘর আগামী প্রজন্মের সামনে বিতাড়িত ফ্যাসিবাদী শাসনের মুখোশ উন্মোচন করবে। আমাদের সংগ্রাম, আত্মত্যাগ ও সাহসকে জাতীয় স্মৃতিতে ধারণ করার এটি একটি ঐতিহাসিক উদ্যোগ।”
তিনি আরও বলেন, “আজকের দিনটি দেশের জন্য একটি যুগান্তকারী মাইলফলক। আমি সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।”
বক্তব্যে তিনি দাবি করেন, “ফ্যাসিবাদের আমলে গুম ও খুনকে স্বাভাবিক করে ফেলা হয়েছিল। ইতিহাস সাক্ষ্য দেয়, বিতাড়িত ফ্যাসিবাদী চক্র দেশে গণতান্ত্রিক শাসন মেনে নিতে পারেনি।”

